• সরকারি বরহামগঞ্জ কলেজ কোড-46


Principal's Message
Principal's Photo

প্রিয় শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকগণ, আসসালামু আলাইকুম। সরকারি বরহামগঞ্জ কলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বর...

Menu
Details

১৯৬৪ সালে তৎকালীন শিবচরের প্রাদেশিক সংসদ সদস্য জনাব মো: মোদাচ্ছের আলী মুন্সী, শিবচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবদুর রশিদ মল্লিক ও শিবচর নন্দকুমার ইনস্টিটিউশন-এর ম্যানেজিং কমিটির সভাপতি মো: সুলতানখানসহ বিভিন্ন সম্মানিত সদস্যকে সাথে নিয়ে ঐ স্কুলের প্রধান শিক্ষক জনাব শেখ আব্দুর রহমান তাঁর স্বপ্নের কলেজ তৈরির কাজে অগ্রসর হন। ১৯৬৪ সালের ৬ মে শিবচরের পুরাতন নাম ‘বরহামগঞ্জ’ এর নামের সাথে নাম মিলিয়ে প্রস্তাবিত কলেজের নামকরণ করা হয় বরহামগঞ্জ কলেজ। কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় সকল কার্য সম্পাদনে গঠিত কার্য-নির্বাহী কমিটি’র ঐকান্তিক প্রচেষ্টায় ১০৫ জন শিক্ষার্থী নিয়ে ১৯৬৪ সালের ১৫-ই সেপ্টেম্বর যাত্রা শুরু করে বরহামগঞ্জ কলেজ। কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব শেখ আবদুর রহমান নন্দকুমার ইনস্টিটিউশনে প্রথম ক্লাস চালু করার সিদ্ধান্ত নেন। কিন্তু মাত্র ছয় মাস পরেই রাজকুমার কুন্ডু নামক জনৈক বিত্তবানের পরিত্যক্ত একটি পুরানো দালান কিনে সেখানেই কলেজের নিজস্ব ভবন প্রতিষ্ঠা করেন। পরিবর্তনের এক পর্যায়ে ১৯৮৭ সালের ৯-ই জুলাই তদানীন্তন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ কলেজটিকে জাতীয়করণ করার ঘোষণা দেন। কলেজটি ৩.২.১৯৮৮ তারিখ হতে জাতীয়করণ হলেও জাতীয়করণের প্রক্রিয়া সমাপ্ত হতে ১৯৯১ সাল এসে যায়। এর পর নতুন উদ্যমে পথ চলা শুরু করে সরকারি বরহামগঞ্জ কলেজ। কলেজের প্রধান কান্ডারি ড. মো. মেহের-ই-খোদা। তাঁর হাত ধরে অল্প দিনেই কলেজে একটি সুষ্ঠু স্বাভাবিক শিক্ষার পরিবেশ গড়ে ওঠে। এরপর কলেজটি অনেক সময় পার করেছে, যে সময়ে কলেজটির ছিল অনেক সাফল্য, অনেক ব্যর্থতা। কিন্তু সবকিছুকে পিছনে ফেলে কলেজটি এখন শুধু সামনের দিকে ধাবমান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য জনাবনূর-ই-আলম চৌধুরী কলেজটি রউন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে কলেজে ৫ তলাবিশিষ্ট একটি নতুন ভবন নির্মিত হয়েছে এবং ২টি ছাত্রাবাস নির্মাণের প্রক্রিয়া চলমান। সকলের আন্তরিক সহযোগিতা পেলে কলেজটি আরো সামনের দিকে এগিয়ে যাবে এবং মানসম্মত শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করবে। ৬ তলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণাধীন ইলিয়াছ আহমেদ চৌধুরী (দাদাভাই) কম্পিউটার ল্যাব, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, শেখ আবদুর রহমান ছাত্র কমনরুম।

Education Secretary's statement
Principal's Photo

প্রিয় শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকমণ্ডলী, আসসালামু আলাইকুম। সরকারি বরহামগঞ্জ কলেজ আজ শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি আলোকিত ভবিষ্যৎ নির্মাণের কারখানা। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যপুস্তক নয়, বরং জীবনের বাস্তব শিক্ষা, মূল্যবোধ এবং নৈতিকতার পাঠ গ্রহণ করে। শিক্ষার্থীদের বলব—তোমরাই আমাদের গর্ব, আমাদের স্বপ্নের ধারক। জ্ঞানার্জনের পাশাপাশি মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলা, নৈতিক চরিত্রে বলীয়ান হওয়া এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করাই হোক তোমাদের মূল লক্ষ্য। পরিশ্রম, নিয়মনীতি মেনে চলা ও সময়ের সঠিক ব্যবহারই তোমাদের সাফল্যের চাবিকাঠি। শিক্ষকগণ হচ্ছেন জাতি গঠনের কারিগর। আপনাদের আন্তরিকতা, শ্রম ও দায়িত্ববোধই পারে একটি প্রজন্মকে আলোকিত করতে। শিক্ষাসচিব হিসেবে আমার লক্ষ্য হলো—একটি সুশৃঙ্খল, নৈতিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের পূর্ণ সম্ভাবনা বিকাশে সমর্থ হবে। "জ্ঞান অর্জন হোক আত্মগঠনের পথ, শিক্ষা হোক জাতি গঠনের অঙ্গীকার।" আসুন, সবাই মিলে বরহামগঞ্জ কলেজকে আরও সমৃদ্ধ, আধুনিক ও মডেল একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করি। শুভ কামনায়, [আপনার নাম] শিক্ষাসচিব সরকারি বরহামগঞ্জ কলেজ"

Facebook
Google Map
Notice Board
আলহামদুলিল্লাহ, সকাল ৯টা থেকে আসর পর্যন্ত দাপ্তরিক সকল কার্যক্রম চালু আছে।
নূরানী কিন্ডার গার্টেন বিভাগে ১লা জানুয়ারী ২০২৫ ই. থেকে পুর্ণরূপে ক্লাস শুরু হয়েছে। এখনও যারা ভর্তি করাননি, সিলেবাস বৃদ্ধি হবার আগেই ভর্তি করিয়ে দিন।
সকল বিভাগের রেজাল্ট প্রদান করা হয়েছে। আপনার সন্তানের রেজাল্টের ব্যাপারে গুরুত্ব দিয়ে খোঁজ নিন।
আপনার সন্তানের দীন-ঈমান সংরক্ষণের নৈতিক দায়িত্ব আপনার। সুতরাং, তাকে দীনদার ও আলোকিত মানুষ বানানোর জন্য কওমী মাদরাসায় ভর্তি করুন